কনস্টেবল নিয়োগে তদবির করতে আইজির স্ত্রী পরিচয়ে এসপিকে ফোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২১, ১৭:১৭আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৭:১৭

কনস্টেবল নিয়োগে পুলিশ মহাপরিদর্শকের (আইজি) স্ত্রী পরিচয়ে পুলিশ সুপারকে ফোন দেওয়ার অভিযোগে রুমা আক্তার নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে তার স্বামী মো. আসলাম মিয়াকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. কামরুজ্জামান।

গত ১১ নভেম্বর রাতে রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রুমা আক্তার ও মো. আসলাম মিয়া দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপির স্ত্রী পরিচয় দিয়ে গত ৭ নভেম্বর দুপুর পৌনে ১২টায় টাঙ্গাইল জেলার পুলিশ সুপারের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করেন রুমা আক্তার। একজন প্রার্থীকে কনস্টেবল পদে নিয়োগ দিতে বলেন তিনি। এসপির নম্বরে এসএমএস করে প্রার্থীর তথ্যও পাঠান। পরবর্তী সময়ে পুলিশ সদর দফতরে এ বিষয়ে জানানো হলে কোনও সত্যতা পাওয়া যায়নি। ফলে প্রতারণা প্রমাণিত হয় ঘটনাটি। এরপর গোয়েন্দা ও প্রযুক্তিগত তথ্যাদি বিশ্লেষণ করে ঢাকার কেরানীগঞ্জ থানার ঘাটারচর এলাকায় ওই নারী প্রতারকের অবস্থান শনাক্ত করে পুলিশ সদর দফতরের এলআইসি শাখা। 

এদিকে আইজিপি’র স্ত্রী এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মির্জা কনস্টেবল নিয়োগে কোনও ধরনের প্রতারণার কৌশল না নেওয়া ও প্রতারক থেকে সতর্ক থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
অনলাইনে জুয়াড়ি চক্র : ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে 
ফোনে বলছে ‘পুরস্কার জিতেছেন’? এক চাপেই খালি হতে পারে বিকাশ-নগদ অ্যাকাউন্ট
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের