নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ এপ্রিল ২০২৪, ১৮:৪৩আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৮:৪৩

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করা হয়।

সোমবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবীর শুনানি শেষে এ পরোয়ানা জারি করেন। 

এর আগে, ২০২২ সালের ১৪ জুন একই ট্রাইব্যুনালের মামলাটি দায়ের করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও সিটি করপোরেশনের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম। নুরুল হক নুরের বিরুদ্ধে দায়ের করা মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় অভিযোগ আনা হয়।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ট্রাইব্যুনালে গত ৬ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করা হয়। সোমবার এ মামলায় ধার্য তারিখ ছিল। আজ আদালত অভিযোগপত্র আমলে নিয়ে নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।’ 

আদালতে অভিযোগ সূত্র জানা গেছে, ২০২২ সালের ১ জুন বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদের সমাবেশ ডেকে ছাত্রলীগ ও যুবলীগকে ‘গুন্ডা লীগ’ বলে আখ্যায়িত করেন নুর। এ সময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধেও কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি। শিক্ষামন্ত্রী, ছাত্রলীগ ও যুবলীগ নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়।

আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের জন্য নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম মেট্রো ও জেলার উপরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেন। আজ এ মামলায় ধার্য তারিখ ছিল। আদালত শুনানি শেষে অভিযোগপত্র গ্রহণ করে মামলার আসামি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

/এমএএ/
সম্পর্কিত
আওয়ামী লীগের বিচার চান নাহিদ, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি নুরের
এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: প্রতিমন্ত্রী
নারী কর্মীদের সরাসরি বিদেশে পাঠাতে ‘অ্যাডভান্স পুল’ তৈরির চিন্তা সরকারের: প্রতিমন্ত্রী  
সর্বশেষ খবর
হামে মৃত্যুর স্রোত থামেনি সিলেটে, উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগের লোকজনও
হামে মৃত্যুর স্রোত থামেনি সিলেটে, উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগের লোকজনও
বিশ্বকাপে রেকর্ডের বন্যা: মেসি-রোনালদো-এমবাপ্পেদের ইতিহাস গড়ার আসর
বিশ্বকাপে রেকর্ডের বন্যা: মেসি-রোনালদো-এমবাপ্পেদের ইতিহাস গড়ার আসর
বেনাপোল কাস্টমসে ৪,৭৩১ কোটির রাজস্ব ঘাটতি, নতুন অর্থবছরে লক্ষ্যমাত্রা কত 
বেনাপোল কাস্টমসে ৪,৭৩১ কোটির রাজস্ব ঘাটতি, নতুন অর্থবছরে লক্ষ্যমাত্রা কত 
চাকরির দক্ষতা বাড়াতে বিনা খরচে যেসব অনলাইন কোর্স করতে পারেন
চাকরির দক্ষতা বাড়াতে বিনা খরচে যেসব অনলাইন কোর্স করতে পারেন
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী