‘অভিযান নয়, কিশোর গ্যাং দমনে জরুরি সামাজিক সচেতনতা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২১, ২১:৪৬আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২১:৪৬

শুধু অভিযান নয়, কিশোর গ্যাং দমনে সামাজিক সচেতনতা জরুরি। কিশোরদের গ্যাং কালচারে জড়িয়ে পড়ার দায় সমাজের সবার। শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ে "সবাই হোক একটা জীবন, কিশোর অপরাধ করবো দমন" শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা র‍্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোজাম্মেল হক বলেন, কিশোরদের গ্যাং কালচারে জড়িয়ে পড়ার দায় সমাজের সবার। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে ধাবিত করতে কিশোর-কিশোরীদের মাঝে সচেতনতা জাগিয়ে তুলতে হবে। সামাজিক ও পারিবারিক বন্ধন আমাদের জন্য একটি অ্যাসেট। এই অ্যাসেট ধরে রাখতে পারলে সন্তানদের বিচ্যুতি ঠেকানো সম্ভব। পশ্চিমা দেশগুলো থেকে উদ্ভূত এই গ্যাং কালচারের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না বলে মনে করেন র‍্যাবের এই কর্মকর্তা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, বাবা-মা সন্তানকে সময় না দেওয়ায় বাচ্চাদের মনে বিরূপ প্রভাব পড়ছে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন করা বৈধ নয় উল্লেখ করে কাউন্সেলিংয়ে জোর দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, উঠতি বয়সী কিছু কিশোর মিলে পাড়া-মহল্লায় বিভিন্ন নামে গ্যাং গ্রুপ গড়ে তুলছে। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, মাদক, অবৈধ অর্থলাভ, টেন্ডারবাজি এবং প্রেম ইত্যাদি বিষয়ে বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাং কালচার বন্ধ করতে অভিভাবকের সচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন বক্তারা।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম