আইএফআইসি ব্যাংকে ডাকাতির সময় গ্রেফতার তিন জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ নভেম্বর ২০২১, ১৬:৪৫আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৬:৪৫

রাজধানীতে আইএফআইসি ব্যাংকের বাড্ডা শাখায় ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার তিন জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত এই আদেশ দেন। আসামিরা হলো– মো. হৃদয় হোসেন (২১), মো. মামুন(২০) ও রুবেল শিকদার (২১)। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এসব তথ্য জানা যায়।

আজ আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আনাস উদ্দিন। এরপর সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেককে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম মাসুদ সিদ্দিকী জানান, আজ ভোররাতে আইএফআইসি ব্যাংকের বাড্ডায় শাখার সাইনবোর্ডের দেয়াল ভেঙে ভেতরে একজন প্রবেশ করে। সে শাবল দিয়ে একটি ভোল্ট ভেঙে ফেলে। ঘটনাটি আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ের সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেখানকার কর্মীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়।

নূরে আলম মাসুদ সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৯৯৯ নম্বর থেকে থানায় খবর পাওয়ার পর আমাদের টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের ভেতর থেকে একজনকে গ্রেফতার করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই জনকে গ্রেফতার করা হয়।’

/এমএইচজে/জেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম