এপেক্সের শোরুমে নারীদের শৌচাগারের ভিডিও ধারণ, কর্মচারী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২১, ১৪:৫৪আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৪:৫৪

এপেক্সের একটি শোরুমে নারীদের শৌচাগারে গোপন ভিডিও ধারণ করার অভিযোগে প্রতিষ্ঠানটির এক কর্মচারীকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশ।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৯৯৯-এ আসা একটি ফোনকলের ভিত্তিতে নারীদের শৌচাগারে ভিডিও ধারণ করার অভিযোগে এক যুবককে আটক করেছে চকরিয়া থানার পুলিশ।

তিনি বলেন, ‘১৬ নভেম্বর (মঙ্গলবার) বিকাল সাড়ে পাঁচটায় একজন কলার চকরিয়া থানাধীন আনোয়ার শপিং কমপ্লেক্সের ‘এপেক্স শু’ শোরুম থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি ও তার স্ত্রী সেখানে জুতা কিনতে গিয়েছিলেন। তার স্ত্রী শোরুমের শৌচাগারে গেলে সেখানকার এক কর্মচারী ওয়াশরুম পরিষ্কার করার কথা বলে  ভেতর একটি মোবাইল ফোনের ভিডিও অন করে রেখে আসে। তার স্ত্রী বিষয়টি বুঝতে পেরে তাকে জানালে তিনি আশপাশের লোকজনের সহায়তায় ওই কর্মচারীকে আটক করেন।

এরপর ৯৯৯ নম্বরে ফোন করলে চকরিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। চকরিয়া থানার এসআই (উপপরিদর্শক) মোশারররফ হোসেন জানান, তিনি ঘটনাস্থল থেকে শোরুমের কর্মচারী রুহুল আমিনকে (২৪) আটক করেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার শ্যামপুর। তাকে মোবাইল কোর্টে দেওয়া হবে বলেও তিনি জানান।

/এআরআর/এফএ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের