অনলাইন অ্যাপে জুয়া, টাকা যাচ্ছে বিদেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২১, ১৬:১৫আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৬:১৫

বাইনানি অ্যাপ্লিকেশনের মাধ্যমে জুয়া পরিচালনা এবং বিদেশে টাকা পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মৌলভীবাজার থেকে সঞ্জয় চন্দ্র ধর নামে একজনকে গ্রেফতার করা হয়।

এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান শনিবার (২০ নভেম্বর)  বলেন, গ্রেফতারকৃত সঞ্জয় চন্দ্র ধর বাইনানি অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইন প্লাটফর্মে জুয়া পরিচালনা করে আসছিল। অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ট্র্যাপে ফেলে মিথ্যা আশায় নিঃস্ব হচ্ছে অনেকেই। অনলাইন প্লাটফর্মে পরিচালিত এ জুয়ার টাকা বিদেশে পাচার হচ্ছে বলেও জানানো হয়। কী পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করার পর বিকাশ এবং নগদের মাধ্যমে অ্যাকাউন্ট রিচার্জ করে অনলাইনে জুয়া খেলা হতো।  জুয়াখেলার জন্য সময়সীমা এবং বিভিন্ন অঙ্কের টাকা নির্ধারণ করে দেওয়া থাকতো। জুয়া থেকে পাওয়া অর্থ গ্রেফতারকৃত সঞ্জয় নিজের অ্যাকাউন্টে নেওয়ার জন্য উইথড্র অপশন ছিল তাদের। যদিও এক্ষেত্রে বেশিরভাগ গ্রাহক প্রতারণার শিকার হয়ে আসছিল।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম