প্রাইভেটকারে বাবা-ছেলেকে চাপা দেওয়া সেই স্কুলছাত্র গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ১৬:১০আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬:৩৬

রাজধানীর বেইলি রোডে প্রাইভেটকার দিয়ে রিকশা আরোহী বাবা ও তার কোলে থাকা ছয় মাস বয়সী সন্তানকে চাপা দেওয়া অপ্রাপ্তবয়স্ক চালক কিশোরকে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

রবিবার (২১ নভেম্বর) দুপুরে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শুক্রবার বেইলি রোডে বেপরোয়া গতির একটি প্রাইভেটকার রিকশা আরোহী বাবা ও তার কোলে থাকা ছয় মাস বয়সী ছেলেকে চাপা দেয়। এতে রিকশাচালক, রিকশা আরোহী বাবা-ছেলে গুরুতর আহত হন। পরবর্তী সময়ে গাড়ির নম্বর ও ভিডিও ফুটেজের মাধ্যমে গাড়ির মালিক ও চালককে শনাক্ত করা হয়।

অভিযুক্ত প্রাইভেটকার চালক ওই কিশোর রাজধানীর একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র। ঘটনার পর সে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পালিয়ে যায়। তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। অপরদিকে গাড়িটি মীরবাগ এলাকা থেকে জব্দ করা হয়েছে। সেটি বর্তমানে হাতিরঝিল থানায় রাখা হয়েছে।

এ ঘটনায় ওই কিশোরের মা, বাবা ও ভাইকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গত শুক্রবার বিকালে বেইলি রোডে বেপরোয়া গতিতে ছুটে আসা প্রাইভেটকারের ধাক্কায় গুঁড়িয়ে যায় একটি রিকশা। এ সময় রিকশার যাত্রী ফখরুল হাসানের কোলে থাকা ছয় মাসের একটি শিশু দূরে ছিটকে পড়লে তার পা ভেঙে যায়। হাত ভেঙেছে ফখরুলেরও। এ ঘটনায় আহত হন রিকশাচালকও। পরে তাদের উদ্ধার করে পথচারীরা হাসপাতালে নিয়ে যায়।

/এআরআর/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
শাহজালালে দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্যের মৃত্যু, কারণ খতিয়ে দেখার কথা জানালেন মন্ত্রী
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭
শিপইয়ার্ডে দুর্ঘটনা: ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে চিরবিদায় পলাশের
সর্বশেষ খবর
সরকারকে অবশ্যই আইনের শাসনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: স্পিকার
সরকারকে অবশ্যই আইনের শাসনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: স্পিকার
টিভিতে আজকের খেলা (২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ সেপ্টেম্বর, ২০২৬)
দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, ‘রংপুরে ৪ খুনের রহস্য উন্মোচন দ্বারপ্রান্তে’  
দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, ‘রংপুরে ৪ খুনের রহস্য উন্মোচন দ্বারপ্রান্তে’  
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে