গয়েশ্বর চন্দ্রের বিরুদ্ধে মানহানির মামলা

আদালত প্রতিবেদক
২১ জানুয়ারি ২০১৬, ১৩:০৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১৩:৫৪

গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিচারক আমিনুল ইসলামের আদালতে এই মামলার আবেদন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মণীন্দ্রকুমার নাথ।

মামলাটির আইনজীবী অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু ও তাসলিমা ইয়াসমিন দীপা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু জানান, গত বছরের ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তি করেন। এ বিষয়ে দণ্ডবিধির ৫০০ ধারা অনুযায়ী মানহানির অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে একই অভিযোগে নড়াইলের একটি আদালতে মামলা করেছিলেন শেখ আশিক বিল্লাহ নামের এক ব্যক্তি।

প্রেসক্লাবে ওই আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বলেন, তারা ‘নির্বোধের মতো’ মারা গিয়েছিলেন।

টিএইচ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের