হঠাৎ মাঠে ঢুকে পড়া সেই দর্শক কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ১৯:৪৬আপডেট : ২১ নভেম্বর ২০২১, ২১:৫৬

মিরপুর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলার সময় গ্যালারির কাঁটাতার পার হয়ে হঠাৎ মাঠে ঢুকে পড়ার অভিযোগে আটক দর্শক রাসেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (২১ নভেম্বর) মিরপুর মডেল থানায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার মামলায় তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত রিমান্ড নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, পাকিস্তানের ইনিংসের ১৩তম ওভারের ঘটনা এটি। তাসকিন আহমেদের ওভার শেষ হতেই মাঠে ঢুকে পড়েন ওই দর্শক। করোনাবিধির কারণে গ্যালারির নিচের অংশে যাওয়ার অনুমতি নেই। নর্দার্ন স্ট্যান্ড থেকে লাফ দিয়ে নিচের গ্যালারিতে নামেন রাসেল। এরপর ওখান থেকে চলে যান কাঁটাতার দিয়ে তৈরি করা নিরাপত্তা বেষ্টনীর কাছে। প্রায় ১২ ফুট উচ্চতার  বেষ্টনী মুহূর্তেই টপকে যান তিনি। ততক্ষণে অবশ্য সবার দৃষ্টি চলে যায় তার দিকে। কিন্তু ১০-১২ জন গ্রাউন্ডসকর্মী মিলেও তাকে ধরতে পারেননি, সোজা চলে যান মোস্তাফিজের কাছে। এরপর তাকে স্টেডিয়াম থেকে পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, রাসেলকে রাতভর জিজ্ঞাসাবাদ শেষে আমরা সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়েছি।

/এমএইচজে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম