স্টেশনারি দোকানে জাল সনদ বিক্রি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ১৩:১০আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৩:১০

রাজধানীর রূপনগর এলাকা থেকে জাল সনদ তৈরির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। রবিবার (২১ নভেম্বর) মো. আবুল হাশেম (৩২) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি চাঁদপুরে।

সোমবার (২২ নভেম্বর) সকালে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

মাজহারুল ইসলাম বলেন, ‘রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর এলাকা থেকে আবুল হাশেমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি জাল সনদ, একটি সিপিইউ, একটি পেনড্রাইভ, ৪টি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার ৭০৫ টাকা উদ্ধার করা হয়েছে।’

জিজ্ঞাসাবাদে হাশেম জানায়, সে দীর্ঘদিন ধরে রূপনগরে কম্পিউটার ও স্টেশনারির দোকান দিয়ে ব্যবসা করছে। সে বিভিন্ন পাবলিক পরীক্ষার সনদপত্র জাল করে ছাপিয়ে তা বিভিন্ন লোকজনের কাছে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে আসছিল।

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি