আদালতে স্বীকারোক্তি: একাই পাঁচজনকে খুন করেন মাহফুজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৬, ১৪:২২আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১৪:২৮

আসামি মাহফুজ

নারায়ণগঞ্জের বাবুরাইলে একই পরিবারের পাঁচজনকে হত্যার মামলায় আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মাহফুজ ওরফে মারুফ। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এস আই আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে এই জবানবন্দি রেকর্ড করা হয়।

এর আগে গোয়েন্দা পুলিশের নেওয়া রিমান্ডে মাহফুজ হত্যাকাণ্ডের পেছনে তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

পুলিশ সূত্র জানায় মামী লামিয়ার সঙ্গে আসামির সম্পর্ক নিয়ে পারিবারিক পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ মাহফুজ একা এ নৃশংস হত্যাকাণ্ড ঘটান।

১৯ জানুয়ারি গ্রেফতার ঢাকার কলাবাগান এলাকার নাজমা আক্তারকেও পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ।

১৬ জানুয়ারি রাতে বাবুরাইল এলাকা থেকে তাসলিমা, তার ছেলে শান্ত ও মেয়ে সুমাইয়া, ভাই মোরশেদুল ওরফে মোশারফ ও জা লামিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। মাথায় ভোঁতা অস্ত্রের আঘাতে ও শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।

১৭ জানুয়ারি সকালে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে ভাগ্নে মাহফুজ, ঢাকার কলাবাগানের নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাতে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

/আরএ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের