সমুদ্রে ট্রলারে ডাকাতি, মোবাইলে মুক্তিপণ নিতো ইলিয়াস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ১৮:০৩আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮:০৩

পাথরঘাটা, বরগুনা ও পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের নৌকায় ডাকাতি ও অপহরণে জড়িত ইলিয়াস হোসেন মৃধাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইলিয়াসের নেতৃত্বে ১৫-১৭ জনের একটি জলদস্যু দল রয়েছে। যারা সমুদ্রে মাছ ধরা ট্রলারে ডাকাতি করে। আমরা ইলিয়াসকে মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছি।’

র‍্যাবের এই কর্মকর্তা জানান, সাম্প্রতিক পাথরঘাটা, বরগুনা ও পটুয়াখালী সংলগ্ন উপকূলীয় এলাকার ৩০ থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে দূরবর্তী বঙ্গোপসাগরের অভ্যন্তরে বেশ কয়েকটি মাছ ধরা ট্রলার ও নৌকায় দস্যুতার ঘটনা ঘটে। তারা জেলেদের খাবার, টাকা নিয়ে যায়। জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে। এমনকি ডাকাতির সময় সুন্দরবনে পার্শ্ববর্তী দেশের সীমান্তবর্তী এলাকায় গুলিতে একজন নিহতের ঘটনাও ঘটে।

গত ২০ নভেম্বরের মাঝামাঝিতে পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা থেকে কয়েকজন জেলে মাছ ধরতে গভীর সমুদ্রে যায়। ওই দিন রাত ৭ থেকে ৮টার মধ্যে বলেশ্বর ও পায়রা মোহনায় বঙ্গোপসাগরের ৩০-৫০ কি.মি. অভ্যন্তরে তারা অপহরণের শিকার হয়। জলদস্যুরা ক্রমান্বয়ে একটির পর একটি নৌকায় ডাকাতি করে। সহকর্মীদের মুক্তিপণের অর্থের পরিমান জানিয়ে দিয়ে ভিকটিমদের নৌকাযোগে ফেরত পাঠায় জলদস্যুরা। কিন্তু দস্যুরা ভিকটিমদের একটি নৌকা রেখে দেয়, যা ডাকাতির কাজে তারা ব্যবহার করে।

এছাড়া ভিকটিমদের কাছ থেকে লুণ্ঠনকৃত মাছ, জাল এবং তেল ডাকাতদের নৌকায় নিয়ে যাওয়া হয়। মোবাইলসহ মূল মাঝি ও কয়েকজন সদস্যকে অপহরণ করে নিয়ে যায়।

ভিকটিমদের মোবাইল নম্বর থেকে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় করে জলদস্যুরা।

এই ঘটনায় পাথরঘাটা থানায় দুটি মামলা হয়।

ঘটনার পর র‍্যাব-৮ বঙ্গোপসাগরের অভ্যন্তরে ও সমুদ্রের নিকটবর্তী চরাঞ্চল যেমন—ডালচর, সোনার চর, চর মন্তাজসহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এছাড়াও হেলিকপ্টারযোগে টহল পরিচালনা করে র‍্যাব। একপর্যায়ে র‍্যাবের গতিবিধি ও তৎপরতা আঁচ করতে পেরে দস্যুরা গত ২৩ নভেম্বর অপহৃতদের নৌকায় রেখে চলে যায়। কিছুক্ষণ পরে ভিকটিমদেরকে ডাকাত সন্দেহে ঘিরে ফেলে একটি চক্র হামলা চালায়। মূলত ডাকাতরা অন্যান্যদের নৌকা মিথ্যা তথ্য দিয়ে নিয়ে এসে এ হামলা চালিয়ে কৌশলে স্থান ত্যাগ করে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে র‍্যাব-৮ নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে জেলেদের নৌকায় ডাকাতির মূল মুক্তিপণ সংগ্রাহক মো. ইলিয়াস হোসেন মৃধাকে (২৮) গ্রেফতার করে। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা। জেলেদের অপহরণ করে মুক্তিপণের পাঁচ লাখের বেশি টাকা তার কাছ থেকে র‍্যাব উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইলিয়াস হোসেন জানায়, সে সংঘবদ্ধ জলদস্যু দলের সদস্য। দলে ১৫-১৭ জন সদস্য রয়েছে। দলের সদস্যরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কাজ করে।

গ্রেফতারকৃত ইলিয়াস দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জে বসবাস করে আসছে। তবে তার স্থায়ী নিবাস পটুয়াখালী। সে বিভিন্ন সময়ে গার্মেন্টসকর্মী, নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, সেমাই  ও মিষ্টি তৈরিকারক, ইটের ভাটার শ্রমিকসহ বিভিন্ন রকম পেশার ছদ্মবেশে ডাকাতির অর্থ সংগ্রহে নিয়োজিত রয়েছে। সে প্রয়োজন অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, ব্রাহ্মণবাড়ীয়াসহ বিভিন্ন এলাকায় অবস্থান করে ছদ্মবেশে এ ধরণের অপরাধমূলক কাজ করে থাকে।

/এআরআর/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম