আশুলিয়ায় ব্যাংক ডাকাতি মামলা

১১ জঙ্গির বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ ১ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৬, ২১:৫৮আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ২২:০৩

আদালত আশুলিয়ার কাঠগড়া বাজারের কমার্স ব্যাংকে ডাকাতি ও আটজনকে হত্যার ঘটনায়  দায়ের মামলায় ১১ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।
অভিযোগ গঠনের সময় ১১ জনের মধ্যে ১০ আসামি আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ পড়ে শোনালে তারা  নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন।
এর আগে গত ৬ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক দিপক কুমার ১১ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার আসামিরা হলেন, বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, বাবুল সরদার, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, আব্দুল বাতেন, মোজাম্মেল হক, উকিল হাসান, সাইফুল ইসলাম, শাজাহান জমাদ্দার ও পলাশ ওরফে সোহেল রানা।
আসামিরা সবাই জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাদের মধ্যে পলাশ ছাড়া বাকি সবাই বর্তমানে জেলে রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনা ঘটে। আসামিরা ডাকাতির সময় ব্যাংকের কর্মচারী ও গ্রাহকরা বাধা দিলে আটজন ছুরিকাঘাতে ও গুলিতে নিহত হয়। পরে আসামিদের কাছ থেকে ডাকাতির ছয় লাখ সাত হাজার ২৫৫ টাকা উদ্ধার করা হয়।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম