মোনাশ কলেজের স্টাডি সেন্টারের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২১, ১৭:২৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭:২৫

আইন বহির্ভূতভাবে দেশে স্থাপিত হওয়া মোনাশ কলেজের স্টাডি সেন্টারের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রবিবার (৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর নাহিদের পক্ষে ব্যারিস্টার অনিক আর হক জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে শিক্ষা মন্ত্রণালয় সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও এডুকো বাংলাদেশ লিমিটেডের (এসটিএস গ্রুপ) প্রধান নির্বাহীকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে দেশের অভ্যন্তরে মোনাশ কলেজের ক্যাম্পাস স্থাপনের সিদ্ধান্ত কেনো বেআইনি ও অবৈধ হবে না—তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। রুল শুনানিকালে বিদেশি কলেজটির স্টাডি সেন্টারের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ২১ নভেম্বর মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনের সিদ্ধান্ত বাতিল চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে একটি আইনি নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনজুর নাহিদ এ নোটিশ প্রেরণ করেন। তবে সেই নোটিশে জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হলো।

/বিআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম