পেগাসাস স্পাইওয়্যারের কার্যক্রম বন্ধে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২১, ২১:০৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২১:০৮

বাংলাদেশে পেগাসাস স্পাইওয়্যারের কার্যক্রম নিয়ে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছন হাইকোর্ট। ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সচিবসহ চারজন বিবাদীকে এ রুলে জবাব দিতে বলা হয়েছে।  

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (৫ ডিসেম্বর) বিচারপতি  মজিবুর রহমান মিয়া ও বিচারপতি  কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ রুল জারি করেন।
 
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমরান সিদ্দিক। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার সাবিত আহমেদ খান।
 
এর আগে গত ৫ সেপ্টেম্বর এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়। তবে সে নোটিশের জবাব না পেয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী। রিটকারী আইনজীবীরা হলেন- মুজাহিদুল ইসলাম, আব্দুল আলীম, সাঈদ মো. রায়হান উদ্দিন ও মো. মনিরুজ্জামান।
 
রিট আবেদন থেকে জানা গেছে, পেগাসাস হলো ইসরায়েলি সাইবার আর্মস সংস্থা (এনএসও) দ্বারা নির্মিত একটি স্পাইওয়্যার। যা মোবাইল ফোনের আইওএস এবং অ্যান্ড্রয়েডের বেশিরভাগ নতুন সংস্করণে গোপনে যুক্ত করে গুপ্তচরবৃত্তির জন্য ইনস্টল করানো হয়। এর ফলে দেশের প্রতিটি নাগরিকের গোপনীয়তা তথা প্রাইভেসি হুমকির মুখে পড়ছে। তারা বাংলাদেশের সব পেশার মানুষকে নজরদারি করছে। সবার প্রাইভেসি নষ্ট করছে।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের