নিরাপদ সড়ক আন্দোলনে উসকানির অভিযোগে গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২১, ১৩:৫৯আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৩:৫৯

সম্প্রতি রাজধানীতে শিক্ষার্থীদের হাফ ভাড়া ও নিরাপদ সড়কের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। সংস্থাটি বলছে, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপচেষ্টা চালিয়েছে তারা।’

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজধানীর স্বামীবাগের মিতালী স্কুল গণি রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী চক্রান্ত ও নাশকতায় উসকানি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

র‌্যাবের ব্রিফিং গ্রেফতারকৃতরা হলেন আব্দুল্লাহ আল মাহমুদ (২৯), ওয়ায়েজ কুরুনী (২৭), তাওহীদুল ইসলাম (২৬), গাজী সাখাওয়াত (২৯) ও হাবিবুর রহমান (৩০)। তাদের গ্রেফতারের সময় ল্যাপটপ, পোর্টেবল হার্ডডিস্ক ও বিভিন্ন দেশবিরোধী, নাশকতা ও উসকানিমূলক লিফলেটও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘অনলাইনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ছিল তারা। বিভিন্ন মাধ্যমে দেশের বাইরে মিথ্যা তথ্য প্রদান এবং অপপ্রচার চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করে তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে তারা দেশের বাইরে বিভিন্ন সংস্থার কাছে কল্পিত ও বানোয়াট তথ্য পাঠাতো। বিভিন্ন ঘটনাকে কীভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা যায়, এ সংক্রান্ত নীতি ও কৌশল নির্ধারণ করা এবং মাঠ পর্যায়ে বাস্তবায়নের ষড়যন্ত্র করে থাকে তারা।’

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার সরঞ্জাম গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মাহমুদ ও তাওহীদুল ইসলামের নামে বিভিন্ন থানায় রাষ্ট্রবিরোধী, নাশকতা, সন্ত্রাস বিরোধী এবং বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। তারা বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী অপপ্রচার, নাশকতা ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

/আরটি/ইউএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম