ভাউচার ছাড়া সোনা কেনাবেচা করলে ব্যবস্থা নেবে র‍্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২১, ১৬:৫০আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬:৫২

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। চক্রটি চোরাই সোনা অবৈধভাবে বিভিন্ন দোকানে বিক্রি করতো। যারা অবৈধভাবে ভাউচার বা রিসিট ছাড়া সোনা কেনাবেচা করে তাদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে বাহিনীর মুখপাত্র খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

গত ৭ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি বাড়ির ফ্ল্যাটে চুরি হয়। যা লন্ডন প্রবাসী  ফ্ল্যাটের মালিক আইপি ক্যামেরায় সে দেশে বসে দেখতে পান। এনিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন খবর প্রকাশ হয়। ঘটনার পর র‍্যাব-২ গোয়েন্দা নজরদারি শুরু করে।

গোপন তথ্যের ভিত্তিতে ১০ ডিসেম্বর মোহাম্মদপুর থেকে চুরির সঙ্গে জড়িত নাসির শেখ (২৫), ফরহাদ (২৯), সেলিম (২৬) ও আজাদকে গ্রেফতার করা হয়।

খন্দকার আল মঈন বলেন, "চক্রটি ৫/৬ বছর ধরে মোহাম্মদপুরের বসিলায় বসবাস করে বিভিন্ন বাসাবাড়িতে চুরি করে।"

তিনি বলেন, "৮ ডিসেম্বর আজাদের দোকানে সোনা বিক্রি করে তারা। বিক্রির ৫০ হাজার টাকা তারা ভাগবাটোয়ারা করে। আজাদ চোরাই সোনা কেনাবেচা করে।"

চক্রটি চুরির উদ্দেশে একটি টুলসবক্স নিয়ে ঘুরে বেড়ায়। তারা প্রথমে খালি বাসা রেকি করে। এরপর চুরি করে বলেও জানান তিনি।

র‍্যাবের মুখপাত্র বলেন, "যারা ভাউচার ছাড়া সোনা কেনাবেচা করে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।" ভাউচার ছাড়া সোনা কেনাবেচা করলে ব্যবস্থা নেবে র‍্যাব

/এআরআর/এমএস/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম