ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার অনুকূলে জলাভূমি বরাদ্দের কার্যক্রম স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২১, ১৭:৫১আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৭:৫১

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিল’ শ্রেণিভুক্ত ভূমি পতিত দেখিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে বন্দোবস্ত দেওয়ার কার্যক্রমের ওপর ৩ মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই ‘বিল’ শ্রেণিভুক্ত ভূমিকে ‘পতিত’ হিসেবে পরিবর্তন এবং ‘বিল’ শ্রেণির ভূমি ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার অনুকূলে বন্দোবস্ত দেওয়ার কার্যক্রম কেন সংবিধানবিরোধী, বেআইনি এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একইসঙ্গে বৃহত্তর জনস্বার্থে ভূমিটির পূর্বের রেকর্ড ফিরিয়ে আনা ও সংরক্ষণ করার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

ভূমি মন্ত্রণালয় সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, ভূমি জরিপ ও রেকর্ড অধিদফতরের মহাপরিচালকসহ ১১ জন বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (১২ ডিসেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ আশরাফ আলী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম. এম. জি সারোয়ার (পায়েল)।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ৭৬ নং চর রাজাবাড়ি মৌজায় ৪.২৩ একর ভূমি ‘বিল’ হিসেবে সরকারের পক্ষে জেলা প্রশাসকের নামে রেকর্ডভুক্ত রয়েছে। সম্প্রতি বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার উল্লেখিত ‘বিল’ শ্রেণিভুক্ত ভূমি অ-কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালার আলোকে শ্রেণি পরিবর্তন করে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার অনুকূলে বন্দোবস্ত দিতে জেলা প্রশাসক বরাবর প্রস্তাব পাঠান। পরবর্তীতে শ্রেণি পরিবর্তন সংক্রান্ত বিবিধ মোকাদ্দমা অনুসারে উল্লেখিত ভূমির শ্রেণি ‘বিল’ হতে ‘পতিত’ হিসেবে পরিবর্তন করে রেকর্ড সংশোধন করা হয়। শ্রেণি পরিবর্তন করা ওই ভূমি নামমাত্র মূল্যে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার অনুকূলে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দিতে জেলা প্রশাসক ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রস্তাব পাঠান।

তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিল জলাধারের অন্তর্ভুক্ত, যার শ্রেণি পরিবর্তন করার কোনও সুযোগ নেই। এ অবস্থায় বিলটি রক্ষার জন্য হাইকোর্টে রিট দায়ের করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

/বিআই/এমআর/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম