পাঁচ ফার্মেসিকে সাড়ে চার লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২১, ২৩:৩৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২৩:৩৭

রাজধানীর কলেজ গেট এলাকায় ৫টি ফার্মেসিতে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত চলা অভিযানে এসব জরিমানা করা হয়।

এসময় ইসলাম ফার্মেসির মালিক বিল্লাল হোসেনকে আড়াই লাখ টাকা, অনুরাগ ফার্মেসির ম্যানেজার রাসেল তালুকদারকে এক লাখ টাকা, এসএইচ ফার্মেসির ম্যানেজার শামীম মোল্লাকে ৫০ হাজার টাকা, বাংলাদেশ ফার্মেসির মালিক আনোয়ার হোসেন সাগরকে ৩০ হাজার টাকা, নাজ ফার্মেসির ইনচার্জ নাজমুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এসময় তার সঙ্গে ঔষধ প্রশাসন অধিদফতরের উপ-পরিদর্শক নাহিন আল আলম ও র‍্যাবের সদস্যরা ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, রাজধানীর কলেজ গেট এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, সংরক্ষণ এবং বিক্রির অভিযোগে পাঁচটি ফার্মেসির মালিক ও ম্যানেজারকে জরিমানা করা হয়েছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদকারীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান চলমান থাকবে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম