মিরপুর থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২১, ১৫:৫৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৫:৫৫

রাজধানীর মিরপুর থেকে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে মিরপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো টিটন কুমার (৫০), নজরুল ইসলাম (৫৯), জাফর আহমেদ (৭৯), এটিএম বদরুদ্দিন মিলন (৬৩), মিজানুর রহমান (৪৯), ইব্রাহিম হাওলাদার (২৯), এস এম মাইনুদ্দিন (৪৩), আহসানুল হক (৫০)।

এসময় জুয়া খেলার সরঞ্জাম ও ৫৬ হাজার ১৫৫ টাকা জব্দ করা হয়।

মোজাম্মেল হক বলেন, গ্রেফতার আসামিরা পরস্পর যোগসাজশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে লোকজন সংগ্রহ করে মিরপুর এলাকায় জুয়ার আসর বসাতো। এ চক্রের সঙ্গে জড়িত আরও অনেককে গ্রেফতারে অভিযান চলছে। এ বিষয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম