গাড়িচালক থেকে ইউটিউবার, ফাঁদে ফেলতো মেয়েদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২১, ১৮:০৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৯:০৪

পেশায় গাড়িচালক, তবে সেই পেশা ছেড়ে দিয়ে এখন হয়ে গেছে ইউটিউবার। বিভিন্ন প্রবাসী মেয়েদের সঙ্গে প্রথমে প্রেম ও পরে ভিডিও কলের মাধ্যমে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করতো সে। একপর্যায়ে ফুসলিয়ে আপত্তিকর ভিডিও কলে কথা বলতে চায়। বিভিন্ন প্রলোভন দেখিয়ে সে নারীদের নগ্ন ছবির স্ক্রিনশট নিয়ে নেয়। পরবর্তী সময়ে তাদের ব্ল্যাকমেইল করতো।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আফসার আহমেদ নামে ওই ব্যক্তিকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পারে র‍্যাব কর্মকর্তারা। অভিযানের সময় তার কাছ থেকে তিনটি মোবাইল, একটি ক্যামেরা স্ট্যান্ড, ভিজিটিং কার্ড জব্দ করা হয়।

র‍্যাব-৪ অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে বলেন, গত ১৩ ডিসেম্বর এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করি। গ্রেফতারের পর তার কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাই। গ্রেফতার আফসার আহমেদ বেশ কয়েক বছর ধরে অনলাইনে একটি ইউটিউব চ্যানেল চালিয়ে আসছিল। এবং সেই ইউটিউব চ্যানেলটি ব্যবহার করে মেয়েদের ব্ল্যাকমেইল করতে ভিডিও আপলোড করতো সে। এভাবে সে মেয়েদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো। প্রাথমিকভাবে সে এসব ঘটনার দায় স্বীকার করেছে বলে জানায় র‍্যাব।

ডিআইজি মোজাম্মেল বলেন, ইউটিউব চ্যানেলটিতে টাকার বিনিময়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে ভিডিও সংগ্রহ করে তার অংশবিশেষ নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করতো। গুগল ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে বিভিন্ন ছবি এবং ভিডিও ডাউনলোড করে তা এডিট করে আপত্তিকরভাবে আপলোড করতো। নারীদের অভিনয়ের সুযোগ, উপস্থাপনার কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতো সে। তাছাড়া সে নিজেকে বিভিন্নভাবে পরিচয় দিয়ে মেয়েদের আকৃষ্ট করতো।

/আরটি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম