মালিবাগে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২১, ২০:১১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ২০:৪৪

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় শেফালী বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে ঘটনাটি ঘটে।

পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টায় মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

মুঠোফোনে মৃতের মেয়ে টুম্পা বেগম জানান, তার মা মগবাজার কমিউনিটি হাসপাতালে আয়া পদে চাকরি করেন। তিনি সকালে কাজে যান, সেখান থেকে বাসার উদ্দেশে ফেরার পথে মালিবাগ রেলগেটে দুর্ঘটনার শিকার হয়েছেন।

শেফালী গোপালগঞ্জ সদর উপজেলার লিয়াকত আলীর স্ত্রী। বর্তমানে খিলগাঁও, গোড়ান, শান্তিপুরে থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন শেফালী।

/এআইবি/আরটি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম