জামালপুরে শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছনা, বরখাস্ত মেয়রকে গ্রেফতারে উত্তরায় র‍্যাবের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২১, ১০:২৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১০:২৪

বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান চলাকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতারে রাজধানীর উত্তরায় অভিযান পরিচালনা করছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোর থেকে উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি হোটেল ঘিরে রাখে র‍্যাব সদস্যরা। 

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করে বলেন, শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছনা করার ঘটনায় জামালপুরের অভিযুক্ত দেওয়ানগঞ্জ পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতারের জন্য উত্তরার ৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ান ঘিরে রাখা হয়েছে। অভিযান এখনও চলমান। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করছি। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে, এ ঘটনার জেরে অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে মেয়র শাহনেওয়াজকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম