চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২১, ১৯:২৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৯:২৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিরপুর মডেল থানা এবং ভাসানটেক থানা এলাকায় ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২২ ডিসেম্বর) রাতে চাঁদাবাজির সময় তাদের গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলো দেলোয়ার হোসেন (২৯), হেলাল (৩৩), সোহেল রানা (২৮), শাহীন (২০)। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৪ হাজার ৪১৫ টাকা ও চারটি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃতরা চিহ্নিত চাঁদাবাজ। তারা মিরপুর মডেল থানা এবং ভাষানটেক থানা এলাকার ফুটপাতে চাঁদাবাজি করতো। বিভিন্ন দোকান থেকে তারা ২০০ বা ৩০০ টাকা আদায় করে আসছিল। কেউ চাঁদা দিতে না চাইলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হতো।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম