১০ মামলার আসামি সন্ত্রাসী গেদু রাজ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২১, ১৫:৪০আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৫:৪০

নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদক নিয়ন্ত্রণ আইনের মামলাসহ ১০ মামলার অন্যতম আসামি গেদু রাজ বাহিনীর প্রধান গেদু রাজ ওরফে যুবরাজ ওরফে আব্দুল হালিম ওরফে দুধরাজকে (৬১) গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে সাভারের আশুলিয়া শ্রীপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক।

তিনি বলেন, গ্রেফতার গেদু রাজের নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। এই বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিল সে। তার বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনটি মামলা, মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা, সন্ত্রাস এবং চাঁদাবাজিসহ বেশ কয়েকটি অভিযোগে তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। চলমান দশটি মামলার মধ্যে চারটি মামলায় সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম