আপিল বিভাগে শুনানির অপেক্ষায় ২০ জঙ্গির ফাঁসি

আমানুর রহমান রনি
২৪ জানুয়ারি ২০১৬, ২২:৩৫আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৩:৫৪


ফাঁসি আইনি মারপ্যাঁচে দেশের দুই জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও হরকাতুল জিহাদ (হুজি)’র ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত ২০ জঙ্গির সাজা কার্যকর হচ্ছে না। এদের মধ্যে দশ বছর আগে চার জঙ্গির ফাঁসির আদেশ হলেও তা এখনও কার্যকর হয়নি। তাদের মামলা এখনও আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। বাকিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে শুনানির অপেক্ষায়। অ্যাটর্নি জেনারেল বলেছেন,‘শুনানি হবে।’
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সারাদেশে একযোগে বোমা হামলা, রমনা বটমূলে বোমা হামলা, সিলেটে ব্রিটিশ হাই কমিশনারের ওপর বোমা হামলা এবং দেশের বিভিন্ন আদালতে বোমা হামলার ঘটনায় এই ২০ জঙ্গির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ জঙ্গির মধ্যে চারজনের ফাঁসি বহাল রেখেছে হাইকোর্ট। তারা এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন। বর্তমানে তাদের মামলা শুনানির অপেক্ষায় রয়েছে। এই চারজন হলেন শেরপুরের আমজাদ হোসেন বাবু, নারায়ণগঞ্জের এইচ এম মাসুমুর রহমান, জামালপুরর আক্তারুজ্জামান ও ময়মনসিংহের আসাদুজ্জামান চৌধুরী পনির ওরফে আসাদ।
২০০৫ সালে বোমা হামলার ঘটনায় উদ্ভূত একটি হত্যা মামলায় জেএমবির জঙ্গি আমজাদ হোসেন বাবু ও এইচ এম মাসুমুর রহমানকে মৃত্যুদণ্ড দেন লক্ষ্মীপুরের দায়রা জজ আদালত। ২০০৬ সালের ১৫ আগস্ট রায় দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করেন। উচ্চ আদালতও তাদের মৃত্যুদণ্ড বহাল রাখে। তবে আসামি পক্ষের আবেদনে বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে। শরীয়তপুরের বিশেষ ট্রাইব্যুনাল ২০১৩ সালের ২৮ জানুয়ারি ফাঁসির নির্দেশ দেন কামারুজ্জামান ওরফে স্বপন নামের এক জঙ্গিকে। ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি সিলেটের দায়রা জজ জঙ্গি আক্তারুজ্জামানকে, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ জঙ্গি আসাদুজ্জামানকে, ২০১০ সালের ২৮ সেপ্টেম্বর জঙ্গি আবুল কালাম ওরফে শফিউল্লাহকে বিভিন্ন স্থানে বোমা হামলার মামলায় ফাঁসির নির্দেশ দেন। উচ্চ আদালতেও তাদের ফাঁসি বহাল রেখেছে। তাদের মামলাও আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। মামলার পেপার বুক প্রস্তুতসহ শুনানির জন্য অপেক্ষমাণ।
তারা বর্তমানে গাজীপুর হাই সিকিউরিটি কারাগার ও কাশিমপুর কারাগারে আছে। দীর্ঘ দশবছরেও তাদের সাজা কার্য‌্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও দেশের সচেতন নাগরিকরা।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ১৬ জঙ্গির ডেথ রেফারেন্স হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। তারা হলেন: শরীয়তপুরের মালেক হোসেন ওরফে মালেক জিহাদী ওরফে মালেক বেপারী, একই জেলার কামরুজ্জামান স্বপন, চাঁদপুরের শরীফ শাহেদুল বিপুল, গোপালগঞ্জের মুফতি আব্দুল হান্নান, গাইবান্ধার মামুনুর রশীদ ওরফে জাহিদ, ঢাকার হারিফ হাসান সুমন, বাগেরহাটের মো. নিজাম উদ্দিন রনি ওরফে রেজা, গাজীপুরের আরিফুর রহমান হাসিব ওরফে আকাশ, বাগেরহাটের সাইদুল মুন্সী ইমন ওরফে পলাশ, চাঁপাইনবাবগঞ্জের মাসুদ আনিসুল ইসলাম ওরফে ভুট্টো, ঢাকার আব্দুল্লাহ আল সোয়াইন ফারুক ওরফে জাহাঙ্গীর ওরফে আকাশ, গোপালগঞ্জের এনায়েতুল্লাহ জুয়েল ওরফে ওয়ালিদ, নীলফামারীর আশ্রাফুল ইসলাম ওরফে আব্বাস খান, রাজশাহীর আদনান সামী আম্বার ওরফে জাহাঙ্গীর ও সাতক্ষীরার শফিউল্লাহ তারেক ওরফে আবুল কালাম। তারা বর্তমানে গাজীপুর হাই সিকিউরিটি কারাগার ও কাশিমপুর কারাগারে আছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে অনেক মামলা বিচারাধীন। প্রত্যেককেই বিভিন্ন আদালতে হাজির করতে হয়।
পুলিশের এক প্রতিবেদনে দেখা যায়, প্রত্যেক আসামির বিরুদ্ধে এক থেকে ৪০টি পর্যন্ত মামলা রয়েছে। সম্প্রতি পুলিশের পক্ষ থেকে একটি তালিকা করে এদের ডেথ রেফারেন্স শুনানির ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে। কারণ হিসেবে বলা হয়েছে, জেএমবি ও হরকাতুল জিহাদের এসব জঙ্গির বিরুদ্ধে বিভিন্ন আদালতে মামলা বিচারাধীন থাকায় প্রায়ই তাদের নিয়ে যেতে হয় বিভিন্ন জেলায়, যা খুবই ঝুঁকিপূর্ণ। এছাড়াও তারা কারাগারে আসা যাওয়ার সময় বাইরে থাকা জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। কারাগারে বসে তারা দেশের বিভিন্ন স্থানে নাশকতা করার পরিকল্পনাও করছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ‘আমি কি বলব? আসলে সবকিছু অল্প সময়ে বলা সম্ভব না। শুনানি হয়নি, শুনানি হবে।’
/এআরআর/টিএন/আপ: এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম