রাজধানীতে অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগে গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৬, ১৬:৪৩আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৬:৪৫

গ্রেফতারের প্রতীকী ছবিরাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-২।
রবিবার রাতে ভাটারা এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে র‌্যাব-২ এর কার্যালয়ে উপপরিচালক দিদারুল আলম এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, ফয়েজুল্লাহ রিয়াদ (২৬), মোকলেছুর রহমান (৩৬) ও মো. সাইফুল ইসলাম (২৬)।
দিদারুল আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার বসুন্ধরা রোডের ক/৩, এফ/২ মদিনা মঞ্জিলের পঞ্চম তলার ডান পাশের ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা রিমোট অ্যাকসেস পদ্ধতি ব্যবহার করে ভিওআইপি ব্যবসা করে আসছিলেন।’

এসময় তাদের কাছ থেকে চারটি ভিওআইপি সেট, ৩৪টি ভিওআইপি অ্যান্টেনা, নোটবুক, ল্যাপটপ, ওয়ারলেস রাউটার এবং বিপুল পরিমাণ সিম উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

দিদারুল আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মূলহোতা কুয়েত প্রবাসী। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।’

/এআরআর/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম