রাজধানীতে বিকাশ এজেন্টকে গুলি করে দেড় লাখ টাকা ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৬, ১৪:৪২আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৪:৫০

ছিনতাই রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার কৃষি মার্কেটের বিপরীতে সোহাগ হোসেন অনিক(২২) নামে এক বিকাশ এজেন্টকে গুলি করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার এসআই অমৃত বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দুপুর সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় সোহাগকে তার বন্ধু জহির ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
তিনি জানান, আজ সকাল ১০টার দিকে দুটি মোটরসাইকেলে কয়েকজন লোক এসে সোহাগকে গুলি করে দেড় লাখ টাকাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তাকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে চিকিৎসা নিয়ে তিনি বাসায় গেছেন।
জহির বলেন, ‘সোহাগ দীর্ঘদিন ধরে বিকাশ ব্যবসা করে আসছে।’
/এআরআর/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম