যৌতুক মামলায় বিমানবাহিনীর সার্জেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৬, ১৭:৪০আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৭:৪৪

আইন-আদালত বাংলাদেশ বিমানবাহিনীর সার্জেন্ট মো. আব্দুল হামিদ সরকারের (৪০) বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা নারী নির্যাতনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বিচার বিভাগীয় তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতার প্রমাণ পাওয়ায় মঙ্গলবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. সালেহ উদ্দিন আহমেদ এই পরোয়ানা জারির আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রায়হান মোর্শেদ জানান, ২০১৫ সালের ৩০ নভেম্বর মামলাটি দায়ের করেন আব্দুল হামিদের স্ত্রী স্বর্ণা মালিক পাখি। ওইদিনই ট্রাইব্যুনাল মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিরুল হায়দার চৌধুরী বিচার বিভাগীয় তদন্তের বাদীসহ ৩ জনের জবানবন্দী গ্রহণ করেন।
তদন্তে আসামি আব্দুল হামিদ সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে মর্মে গত ২১ ডিসেম্বর প্রতিবেদন দাখিল করেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিরুল হায়দার চৌধুরী। এই প্রতিবেদনের ভিত্তিতে ট্রাব্যুনাল আসামি হামিদ সরকারের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।  
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি আসামির সঙ্গে স্বর্ণার বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই আসামি ও তার পরিবারের লোকজন ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্বর্ণার ওপর  নির্যাতন শুরু করে বলে স্বর্ণা দাবি করেন। এক পর্যায়ে গত ১৪ সেপ্টেম্বর আসামি যৌতুকের দাবিতে স্বর্ণাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে তার বাম হাত ভেঙে যায়।

/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম