ডেমরায় স্ত্রীর মুখ এসিড দিয়ে ঝলসে দিলেন স্বামী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২৪

ডেমরায় স্ত্রীর মুখ এসিড দিয়ে ঝলসে দিলো স্বামী রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় জেসমিন বেগম (৩০) নামে এক নারীর মুখ এসিড দিয়ে ঝলসে দিয়েছেন তার স্বামী। গুরুতর দগ্ধ অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে কোনাপাড়ার শাহজালাল রোডের মোসলেমের বাড়িতে এই ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দগ্ধ অবস্থায় জেসমিন বেগমকে তার মামা বেলাল ও ভাগ্নি সোনিয়া উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
জেসমিনের ভাগ্নি সোনিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে ঘরের ভেতর দরজা আটকে জেসমিনের মুখে এসিড ঢেলে দেয় তার স্বামী আমির হোসেন। এ সময় তার চিৎকার শুনে আমরা গিয়ে তাকে উদ্ধার করি। এসিড দিয়ে আমির বাসা থেকে পালিয়ে যায়। আমরা জেসমিনকে দগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসি।’
তিনি আরও বলেন, ‘জেসমিন বিভিন্ন বাসা-বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। তার স্বামী আমির হোসেন একজন মিস্ত্রী। তাদের সাত বছর আগে বিয়ে হয়েছিল। তাদের তিন সন্তানও আছে। এর আগেও আমির একবছর তার স্ত্রী সন্তানকে রেখে নিখোঁজ ছিলেন। কয়েক মাস আগে তিনি আবার ফেরত আসেন। প্রায়ই তিনি জেসমিনের সঙ্গে ঝগড়া করতেন।’
বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, জেসমিনের শরীরের দশ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

জেসমিনের গ্রামের বাড়ি শরীয়তপুরের বেদেরগঞ্জ উপজেলায়। তিনি এই ঘটনায় মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন।

/এআরআর/ এসএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম