অপহৃত শিশু আব্দুল্লাহ'র লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৯

আব্দুল্লাহঅপহরণের পাঁচদিন পর কেরানীগঞ্জের মুগারচর এলাকা থেকে অপহৃত শিশু আব্দুল্লাহ'র (১১) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। গত ৩০ জানুয়ারি শুক্রবার দুপুরে তাকে অপহরণ করে অহরণকারীরা। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
অপহৃতের নানা মো. মারফত আলীর বরাত দিয়ে ওসি জানান, পরিবারের একমাত্র পূত্র সন্তান আব্দুল্লাহ। মাঠে ক্রিকেট খেলার কথা বলে বের হলে শুক্রবার দুপুর ২ টা থেকে বিকেল সাড়ে ৪ টার মধ্যে আব্দুল্লাহকে অপহরণ করা হয়। পরে আব্দুল্লাহ’র মা, এক চাচা ও বাসার পাশের এক ফার্মেসি দোকানীর মোবাইল নম্বরে অন্য একটি (০১৮৭-৯৩৬১৭৯৫)  নম্বর থেকে এসএমএস আসে, সন্ধ্যার মধ্যে 'বিকাশ' করে সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দেওয়া হলে আব্দুল্লাহকে ছেড়ে দেওয়া হবে। অন্যথায় শিশুটিকে হত্যা করা হবে।
ওসি আরও জানান, অপহরণকারীদের শর্তমতে তাদের দেওয়া একটি বিকাশ নম্বরে শনিবার রাতেই এক লাখ এবং রবিবার দুপুরে আরও এক লাখ টাকা পাঠানো হয়। এরপরই বন্ধ হয়ে যায় অপহরণকারীদের মোবাইল নম্বরটি। ঘটনার দিন রাতে আব্দুল্লাহদের বাসায় পোশাকধারী পুলিশ হাজির হওয়ার কারণে অপহরণকারীরা তাদের মোবাইল নম্বর বন্ধ করে দেয়। মোবাইল বন্ধ করার আগে তারা এস‌‌এমএস দেয়— ‘আপনারা পুলিশকে খবর দিয়েছেন, আমরা নিষেধ করার পরও পুলিশ বাসায় আসছে কেন? বিষয়টি খুব খারাপ হয়েছে!’
/এআরআর/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম