৪ ছিনতাইকারীকে গণপিটুনি

রামপুরায় ছিনতাইকারীদের গুলিতে নারী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:০০

গণপিটুনি রাজধানীর রামপুরায় ছিনতাইকারীদের ছোরা ককটেল ও গুলিতে এক নারী আহত হয়েছেন। এ সময় স্থানীয় জনতা চার ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রামপুরা বালুরমাঠে এ ঘটনা ঘটে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার পর দু’জন ছিনতাইকারীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে ভর্তি করা হয়েছে। তারা হলেন, লিটন (২৫) ও মনির হোসেনের (২৭)
রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে দুইটি মোটরসাইকেলে করে চারজন ছিনতাইকারী পথচারীদের আটকে ছিনতাই করার চেষ্টা করে। এ সময় জনতা তাদের ধাওয়া দিয়ে আটকে ফেলে। তখন ছিনতাইকারীরা ককটেল বিস্ফোরণ করে। ককটেলের আঘাতে মিনু আক্তার নামে এক নারী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, ছিনতাইকারীদের কাছ থেকে চার রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

 /এআরআর/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান