চা-দোকানি বাবুল হত্যা মামলা তদন্ত করবে গোয়েন্দা পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৩

চা-দোকানি বাবুল হত্যা মামলা তদন্ত করবে গোয়েন্দা পুলিশ শাহ আলীর গুদারাঘাট এলাকায় চুলার আগুনে পুড়িয়ে চা দোকানি বাবুল মাতুব্বর হত্যা মামলাটি এখন থেকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করবে।
সোমবার দুপুরে অধিকতর তদন্তের জন্য মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অধিকতর তদন্তের জন্য মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে মামলাটি ডিবি তদন্ত করবে।
বুধবার রাতে চাঁদা না পেয়ে বাবুলকে আগুন দিয়ে হত্যা করার অভিযোগ ওঠে পুলিশ ও কথিত কিছু সোর্সের বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওসি একেএম শাহীন মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনা তদন্তে ডিএমপি সদর দফতর থেকে গঠিত কমিটি পাঁচ পুলিশের দায়িত্বে গাফিলতি পেয়েছে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
/এআরআর /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম