চা দোকানিকে পুড়িয়ে হত্যা

ডিএমপির মিরপুর বিভাগের তদন্ত প্রতিবেদন জমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩৬

আগুনে পুড়ে নিহত চা দোকানি রাজধানীর শাহ-আলীর গুদারাঘাট এলাকায় চাঁদা না পেয়ে চা-দোকানি বাবুল মাতব্বরকে পুড়িয়ে হত্যার অভিযোগ তদন্তে মিরপুর পুলিশের গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে পাঁচ পুলিশের দায়িত্বে গাফিলতি পেলেও এটিকে দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে চা দোকানির গায়ে আগুন দেওয়া হয়নি বলে উল্লেখ করা হয়েছে। তবে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রতিবেদনে পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে ‘বিভাগীয় শাস্তির’ সুপারিশ করা হয়েছে।
পুলিশের মিরপুর বিভাগের গঠিত কমিটি মঙ্গলবার উপ-কমিশনার (ডিসি) মো. কাইয়ুমুজ্জামানের দফতরে এই প্রতিবেদন জমা দেন। তদন্ত কমিটিতে ছিলেন, পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাসুদ আহমেদ ও সহকারী কমিশনার (এসি) মাহবুব হোসেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মো. মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, চা বিক্রেতাকে ‘হত্যা’র ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহ-আলী থানার চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ‘বিভাগীয় শাস্তির’ সুপারিশ করেছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হেড কোয়ার্টার্সের তদন্ত কমিটি। রবিবার বেলা সাড়ে ৩টার দিকে ডিএমপির পক্ষ থেকে এ সুপারিশ করা হয়। কমিটির প্রধান ছিলেন ডিএমপি হেড কোয়ার্টার্সের ডিসিপ্লিন শাখার উপ-কমিশনার (ডিসি) টুটুল চক্রবর্তী।

প্রসঙ্গত, রাজধানীর মিরপুর গুদারাঘাট এলাকায় বুধবার রাতে বাবুল মাতুব্বরের গায়ে চুলার আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে  শাহ-আলীর পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডলকে প্রত্যাহার করা হয়।

 /এআরআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম