বিকাশ কর্মীকে গুলি করে ১২ লাখ টাকা ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৫৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৩

বিকাশ কর্মীকে গুলি করে ১২ লাখ টাকা ছিনতাই রাজধানীর মিরপুরে `বিকাশ' এর দুই কর্মীকে গুলি করে ১২ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। শনিবার বেলা ১১টার দিকে পুলিশ স্টাফ কলেজের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোশাররফ (৩৩) ও আল আমিনকে (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাফরুল থানার এসআই এ কে এম মাইনুদ্দিন জানান, আল আমিন ও মোশাররফ মিরপুর এলাকার বিকাশের বিভিন্ন এজেন্ট থেকে টাকা কালেকশন করে মিরপুর-১৪ নম্বরের অফিসে ফিরছিলেন। বেলা ১১টার দিকে পুলিশ স্টাফ কলেজের বিপরীত পাশে তাদের রিকশার গতিরোধ করে দুটি মোটরসাইকেলে আসা ছয় দুর্বৃত্ত। এসময় তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বিকাশ কর্মীরা তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে টাকার ব্যাগ নিয়ে চলে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে দুপুর দেড়টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্বৃত্তদের ছোড়া গুলি মোশাররফের বাম হাতে ৪টি এবং ডান হাতে ২টি বিদ্ধ হয়। এছাড়া আল আমিনের বাম উরুতে একটি গুলি বিদ্ধ হয়।
ছিনতাইয়ের খবর পেয়ে এ.আই.ডি নামের কোম্পানির জিএম জয়নাল আবেদিনও ঘটনাস্থলে যান। সেখান থেকে পরে গুলিবিদ্ধ বিকাশ কর্মীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুর্বৃত্তরা তাদের ১১ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে কাফরুল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কাফরুল থানার এসআই।

/জেইউ/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম