চিকিৎসকদের হাতাহাতির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ০০:২০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ০০:২৩

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকদের সঙ্গে মেডিসিন বিভাগের চিকিৎসকদের  হাতাহাতির  ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  রবিবার রাতে এ তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।
এর আগে, ওই ঘটনায় রবিবার সকালে অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকেরা ধর্মঘট করেন। এতে প্রায় দুই ঘণ্টা বিলম্ব করে কাজে যোগ দেন তারা। তবে, পরিস্থিতি স্বাভাবিক আছে বলে বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেন হাসপাতালটির পরিচালক আবদুল মজিদ ভুঁইয়া। তিনি বলেন, গতকাল রাতে অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকদের সঙ্গে মেডিসিন বিভাগের চিকিৎসকদের কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে চিকিৎসকরা কর্মবিরতি নয়, রবিবার তারা দুই ঘণ্টা বিলম্ব করে  কাজ শুরু করেছেন। কাজ শুরু করার কথা সকাল ৮টায় থাকলেও তারা ১০টায় কাজ শুরু করে। এখন তারা পূর্ণ মাত্রায় কাজ করছেন। সবকিছু ঠিক আছে।
তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকরা।

/জেএ/এআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম