এটিএম কার্ড জালিয়াতি তদন্তে মাঠে ডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৭

ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম ব্যাংকের এটিএম বুথে জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে দায়ের করা মামলাটির ছায়া তদন্ত  শুরু করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ব্যাংক জালিয়াতির ঘটনায় ভুক্তভোগী ও ব্যাংকের পক্ষ থেকে কেউ ডিবির কাছে অভিযোগ করেনি। আমরা গণমাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ঘটনার অনেক পর বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়। যদিও মামলাটি এখনও থানা পুলিশ তদন্ত করছে। তবে এ ঘটনার ছায়া তদন্ত করছে ডিবি।’
এটিএম বুথের জালিয়াতিতে একাধিক বিদেশি নাগরিকের জড়িত থাকার প্রসঙ্গে মনিরুল ইসলাম বলেন, ‘বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের জন্য বিদেশিদের গ্রেফতার করা হয়েছে। এসব অপরাধের সঙ্গে আফ্রিকান দেশগুলোর নাগরিকদের বেশি জড়িত থাকার প্রমাণ রয়েছে। তাদের কাউকে দেশে ফেরত পাঠানো হলেও আইনগত কারণে অনেককে দেশে ফেরত পাঠানো যায় না। পরে তারা জামিনে বের হয়ে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে।’
এটিএম বুথের কারসাজিতে কোন বিদেশি জড়িত থাকলে বিষয়টি তদন্তে বেরিয়ে আসবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।
 /এআরআর/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম