প্রতিবন্ধী এক শিশুকে (১৪) ধর্ষণের দায়ে জাহাঙ্গীর আলম মুজাহিদ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৫-এর বিচারক তানজীনা ইসমাইল এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম মুজাহিদ বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, রাজধানীর মিরপুর এলাকায় ওই প্রতিবন্ধী কিশোরীর বাসায় ভাড়া থাকতেন জাহাঙ্গীর আলম মুজাহিদ। একদিন বাসায় কেউ না থাকায় শিশুটিকে তিনি ধর্ষণ করেন।
ঘটনার পর ২০১৪ সালে ২ এপ্রিল মিরপুর থানায় তার বিরুদ্ধে কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেন। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান মামলা তদন্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
/টিএইচ/এসটি/এফএস/








