আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটিতে অভিযান

বিপুল সংখ্যক জাল সনদ জব্দ, আটক দুই নারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৪২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৪২




আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি রাজধানীর আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটির মালিবাগ ক্যাম্পাস থেকে বিপুল সংখ্যক জাল সনদ ও সনদ তৈরির সরঞ্জাম জব্দ করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল বেসরকারি বিশ্ববিদ্যালয়টিতে অভিযান চালায়। এ সময় দুই নারীকে আটক করা হয়।
র‌্যাবের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মন মাহমুদ জানান, গোপনে সংবাদ পেয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম এবং এএসপি মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় সেখান থেকে বিপুল সংখ্যক বিবিএ, এমবিএ, এলএলবি, ইঞ্জিনিয়ারিং ও ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন বিষয়ের, অনার্স, মাস্টার্সের সার্টিফিকেট জব্দ করা হয়।
একই সঙ্গে সেখান থেকে মাকসুদা আক্তার (২৮) ও জেরিন (২৬) নামের দুই নারীকে আটক করে র‌্যাব।
মেজর রুম্মন আরও জানান, ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর সরদার মজিবর রহমান এবং তার সহযোগী আদিল পলাতক রয়েছেন। জাল সার্টিফিকেট তৈরি এবং বিক্রির দায়ে আটক ও পলাতকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি জানান, আটকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদিলের পূর্ব গোড়ানের ১১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ একটি কম্পিউটার ও একটি প্রিন্টার জব্দ করা হয়।

/জেইউ/এনএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম