মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে আহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৮

গুলি রাজধানীর মিরপুরে শাহ আলী থানাধীন এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক আহত হয়েছেন। আহত আল আমিনকে (২০) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের দুলাভাই নিজাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর-১ এ রোকেয়া ফার্মেসিতে (ব্লক সি, রোড-৬, বাসা- ২/২) বসে ছিলেন আল আমিন। এসময় দুইটি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী ফাঁকা গুলি চালায়। একটি গুলি আল আমিনের বাঁ চোয়ালে এসে লাগে। পরে তাকে উদ্ধার করে বেলা পৌনে ১টার দিকে ঢামেকে নিয়ে আসা হয়।
মিরপুর শাহ আলী থানার ওসি আনোয়ার হোসেন জানান, তারা গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছেন। হামলাকারীরা ছিনতাইকারী ছিল বলে ধারণা করছেন তারা। তবে এই ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।
আল আমিন মাগুরার মোহাম্মদপুর থানার চিত্তবিশ্রাম এলাকার মো. আল আক্কাসের ছেলে। ঢাকায় তিনি মিরপুর-১ এ ব্লক-সি, রোড-৪ এর বোনজামাই নিজামের বাসায় থাকতেন।
/এআরআর/এফএস/     

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম