স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৯

পূর্ব জুরাইনে স্ত্রীকে পিটিয়ে হত্যা করল স্বামী রাজধানীর কদতমলীর পূর্ব জুরাইন এলাকায় তাহমীনা (১৬) নামে এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহমীনার মৃত্যু হয়।
নিহতের বাবা আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে অভিযোগ করেন, তারা পূর্ব জুরাইনের খালেরপাড় নামক এলাকায় থাকেন। গত ৮ জানুয়ারি বাদল নামে এক তরুণের সঙ্গে নবম শ্রেণির ছাত্রী তাহমীনাকে বিয়ে দেন। শনিবার সন্ধ্যায় তাহমীনা তাদের বাড়ি আসেন। আবার রবিবার সকালে বাদলের সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে বাদল তাহমীনার মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা অনেক খোঁজাখুজির পর তাকে মৃত অবস্থায় হাসপাতালে পেয়েছি।
তাহমীনাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে।
এ বিষয়ে কদমতলী থানার এসআই প্রদীপ কুমার কুন্ডু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এমন একটি অভিযোগ পেয়ে ঢামেক হাসপাতালে আসছি। নিহতের স্বজনদের সঙ্গে আমরা কথা বলছি। তাদের অভিযোগ শুনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
/এআরআর/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম