এটিএম জালিয়াতি

তিন ব্যাংক কর্মকর্তা ও এক বিদেশি ৬ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৪

এটিএম জালিয়াতি মামলার চার আসামি এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলায় তিন ব্যাংক কর্মকর্তা ও এক বিদেশির ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহরাব গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।গ্রেফতারকৃত আসামিরা হলেন ব্যাংক কর্মকর্তা, মোরশেদ আলম মাসুদ, রেজাউল করিম, রিয়াজ আহমেদ ও বিদেশি  টমাস পিটার।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক সোহরাব মিয়া আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা আধুনিক কম্পিউটার প্রযুক্তির সাহায্যে একাধিক গ্রাহকের লাখ লাখ টাকা সরিয়ে নিয়েছেন। তারা আন্তর্জাতিক জালিয়াত চক্রের সদস্য। তাদের একজন চারটি দেশের নাগরিক। এই জালিয়াতির সঙ্গে আর কারা জড়িত, তাদের বের করার জন্য  আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত  চারজনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।  
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রবিবার রাতে ওই চারজনকে গ্রেফতার করা হয়।

/টিএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম