মীর কাসেম আলীর আপিল মামলার পরবর্তী শুনানি বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৮

মীর কাসেম আলী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের আংশিক শুনানি হয়েছে। পরবর্তী শুনানির অনুষ্ঠিত হবে বুধবার। মঙ্গলবার বেলা একটা পর্যন্ত শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
আসামিপক্ষে শুনানিতে অংশ নিয়েছেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদালত সূত্র জানায়,  শুনানিকালে মীর কাসেম আলীর মামলায় তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছেন আপিল বিভাগ। মামলাটির তদন্ত কাজ আরও সুষ্ঠু ও সুন্দরভাবে করা যেত বলে মন্তব্য করেছেন আদালত।  বুধবার এ আপিল মামলার শুনানি শেষ হতে পারে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান।
গত ৯ ফেব্রুয়ারি থেকে মীর কাসেমের আপিল মামলাটির শুনানি শুরু হয়।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেম আলীকে রশিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৩০ নভেম্বর মীর কাসেম আলী আপিল করেন। এ আপিল মামলার সারসংক্ষেপ আগেই দাখিল করেছে রাষ্ট্র ও আসামিপক্ষ। গত ৬ জানুয়ারি শুনানির দিন ২ ফেব্রুয়ারি ধার্য করেছিলেন আপিল বিভাগ। আর ২ ফেব্রুয়ারি আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে ৯ ফেব্রুয়ারি পুনঃনির্ধারণ করেন সর্বোচ্চ আদালত।

/এফএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম