ইস্কাটনে জোড়া খুন

এমপি পুত্র রনির বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫৫

জোড়া খুনে অভিযুক্ত এমপি পুত্র বখতিয়ার আলম রনি রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় একমাত্র আসামি সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৬ মার্চ ধার্য করেছেন আদালত। আসামি পক্ষের বক্তব্য শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন্নাহারের আদালত এ আদেশ দেন।
এ সময় আসামি পক্ষে শুনানি করেন কাজী নজিবুল্লাহ হিরু। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী বলেন, বখতিয়ার আলম রনি নেশাগ্রস্ত অবস্থায় এলোপাতাড়ি গুলি ছোড়ে। কাউকে লক্ষ্য করে ছোঁড়েননি বিধায় আসামির বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠন করা যায় না। এছাড়া নিহত ব্যক্তির শরীরে যে গুলি লাগে তা আমার মক্কেলের কিনা তাও তদন্তে আসেনি।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম জাহিদ হোসেন বলেন, নিহতের শরীরে যে গুলি লাগে তা আসামির পিস্তলের গুলি। যে গাড়ি থেকে গুলি ছোঁড়া হয় তার ভেতরে এই আসামিই ছিলেন। তাই এর বিরুদ্ধে অভিযোগ ৩০২ ধারায় অভিযোগ গঠন করা হোক।
এর আগে রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বখতিয়ার আলম রনিকে হাজির করা হয়। তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি পিনু খানের ছেলে। গত জানুয়ারিতে এ বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তার আইনজীবী আবেদন করে দুই দফায় তারিখ পরিবর্তন করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত বছরের ১৩ এপ্রিল গভীর রাতে রনি নেশাগ্রস্ত অবস্থায়  রাজধানীর নিউ ইস্কাটনে প্রাডো গাড়ি থেকে তার পিস্তল দিয়ে চার-পাঁচটি গুলি ছোড়েন। এতে রিকশাচালক আবদুল হাকিম ও দৈনিক জনকণ্ঠের অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। হাকিম ১৫ এপ্রিল ও ইয়াকুব ২৩ এপ্রিল মারা যান। এ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রাতে রমনা থানায় হত্যা মামলা করেন। ডিবি পুলিশ দৈনিক জনকণ্ঠের ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) ফুটজে দেখে প্রাডো গাড়ির মালিক এবং তার রনির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।

এদিকে কারান্তরীণ হওয়ার পর রনি অসুস্থতার কথা বলে এ নিয়ে চার দফায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে ভর্তি হয়েছিলেন। কিন্তু চিকিৎসকেরা তার কোনও রোগ খুঁজে পাননি।

/টিএইচ/এসএম/এসটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম