ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থাবস্থায় আখতার হোসেন মুনসুর ফয়সাল (২২) নামে এক হাজতি মারা গেছেন। রবিবার দুপুর ১২টার দিকে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে মারা যান।
কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারাগারে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ফয়সাল। বিষয়টি জানতে পেরে তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক মনসুর ফয়সালকে মৃত ঘোষণা করেন।
লাশটি ময়নাতদন্ত করার জন্য ঢামেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে মনসুর ফয়সালের মৃত্যু ঘটেছে এ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।
/এমআর/এনএস/এসএম/








