দলের সভায় যোগদান না করায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ৩৩ নম্বর ওয়ার্ড কমিশনার মঞ্জুরের কর্মীদের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মতিঝিল টিঅ্যান্ডটি কলোনির প্রত্যাশা ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা হলেন, শান্ত (২০), শাকিল (২০), নিয়ামুল (১৯), সালাউদ্দিন (১৮) ও আবীর (১৯)। তারা সবাই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
তারা অভিযোগ করেন, বিভিন্ন সময় আওয়ামী লীগের ৩৩ নম্বর ওয়ার্ডের কমিশনার মঞ্জুরের লোকজন আমাদেরকে সভায় আসার জন্য বলতেন। সভায় যেতে রাজি না হওয়ায় তারা সন্ধ্যায় আমাদেরকে নিয়ে বৈঠক করতে চায়। এরপর বৈঠকে তারা অতর্কিতভাবে আমাদেরের ওপর হামলা চালায় এবং মারধর করে।
মতিঝিল থানার এসআই ফারুক বলেন, মারধরের ঘটনা শুনেছি। আহতদের অবস্থা পরিদর্শন করার পর পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে ।
/এমআর/এআর/








