কাফরুলের ন্যাম গার্ডেনে কিশোরী গৃহকর্মীর লাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৬, ১৮:৪৩আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৮:৪৩

কাফরুল রাজধানীর কাফরুলে ন্যাম গার্ডেন থেকে এক কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান ও পরিচালক মো. আহসান হাবীবের বাসায় মায়ের বদলে কাজ করছিল বলে জানা গেছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির নিরাপত্তারক্ষী ও লিফট অপারেটরকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
রবিবার সকালে বিআরটিএর পূর্ব পাশের ৩ নম্বর ন্যাম গার্ডেন ভবনের পাশ থেকে জনিয়া (১৫) নামে ওই কিশোরী গৃহপরিচারিকার লাশ উদ্ধার করে পুলিশ। কাফরুল থানার এসআই কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান ও পরিচালক মো. আহসান হাবীবের বাসায় নিহত জনিয়ার মা ফুলবানু কাজ করতেন। তিন চারদিন ধরে মায়ের পরিবর্তে ন্যাম গার্ডেনের ৪০৩ নম্বর ফ্লাটে কাজ করছিল জনিয়া।
এসআই কামরুজ্জামান তার সুরহতাল প্রতিবেদন তৈরি করেন। সুরহতাল প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, জনিয়ার ডান হাত থেঁতলানো ও রক্তাক্ত, দুই পায়ের হাঁটুতে কালো দাগ, মুখে ওড়না বাঁধা রক্তাক্ত, নাক রক্তাক্ত এবং স্তনের নিচে কালো দাগ পাওয়া গেছে।

তিনি লাশের সুরহতাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রবিবার দুপুরের পর ঢামেক হাসপাতালের মর্গে নিয়ে আসেন।

নিহত জনিয়ার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। তার বাবার নাম ওসমান গনি। পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। বাবা রিকশাচালক। মা বাসাবাড়িতে কাজ করেন। তারা রাজধানীর কাফরুল থানার উত্তর ইব্রাহীমপুরের ৪৭৬/বি নম্বর বাসায় তারা ভাড়া থাকেন।

নিহতের চাচাতো ভাই সোহেল জানান, তিনি কিছুই জানেন না। খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে এসেছেন। কীভাবে তার মৃত্যু হয়েছে তারাও বুঝতে পারছেন না।

এসআই কামরুজ্জামান বলেন, নিহত জনিয়ার স্যান্ডেল ছাদে পাওয়া গেছে। লাশের ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। ছাদের ওপরে লিফট অপারেটরের একটি কক্ষ রয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ও বাসার সুপারভাইজার এমদাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান ও পরিচালক আহসান হাবীব, তার স্ত্রী এবং ছেলে রুম্মন (২৬) ওই বাসায় থাকেন বলেও জানিয়েছে পুলিশ।

আহসান হাবীবের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, তার মা কাজ করবেন না বলে কিছুদিন আগে তাদের পাওনা সব দিয়ে দেওয়া হয়েছে। আজ সকালে এক নারীকে নিয়ে কাজের জন্য এসেছিল জনিয়া। কিন্তু তিনি এ বিষয়ে পরে জানাবেন বলে জানিয়ে দেন।

/এআরআর/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম