মামলা থেকে অব্যাহতি পেলেন মির্জা ফখরুলসহ বিএনপির ২৬ নেতাকর্মী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৬, ১৭:৫৪আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৭:৫৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জন নেতাকর্মী সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ  কামরুল হোসেন মোল্লা এই অব্যাহতির আদেশ দেন।
এছাড়া, এই মামলায় রবিউল ইসলাম নয়ন, যোবায়ের হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন আদালত।
অব্যাহতিপ্রাপ্ত উল্লেখ্যআসামিরা হলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু প্রমুখ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের  ৩ জানুয়ারি রমনা থানা এলাকায় পরিবাগ মোড়ে যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় এতে অনেক  বাসযাত্রী অগ্নিদগ্ধ হয় এবং শাহীনা আক্তার ও ফরিদ মিয়া নামে দুই  বাসযাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান।পরবর্তী সময়ে এই নশকতামূলক ঘটনায় রমনা থানার পুলিশের উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম  মামলা করেন।
২০১৫ সালের ২৯ এপ্রিল ডিবি পুলিশের উপ-পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী এই চার্জশিট আদালতে দাখিল করেন।

/টিএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক