ডিশ বিল চাওয়ায় ‍গুলি

এএসআই ৫ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৬, ১৬:৫৫আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৬:৫৭

আইন-আদালত ঢাকা ইস্ট ক্যাবল ভিশনের কর্মচারীকে গুলি করার দায়ে দায়ের করা হত্যা চেষ্টা মামলায় বংশাল থানার  এএসআই শামীম রেজার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এই রিমান্ডের আদেশ দেন।
এর আগে এএসআই শামীম রেজার  ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন বংশাল থানার পুলিশ পরিদর্শক (ওসি) আনোয়ার হোসেন খান। শুনানি শেষে আদালত  ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ আল আমিন তার দুই সহকর্মীসহ ডিশ বিল আনতে যান খিলগাঁও নন্দীপাড়ার ৫ নম্বর রোডে অবস্থিত  শামীম রেজার বাড়িতে। তার কাছে টাকা চাইলে শামীম রেজা তিনি তাদের ওপর চড়াও হন। একইসঙ্গে লাইন কেটে দিতে বলেন। পরে তারা লাইন কেটে দিলে তার কাছে থাকা পিস্তল দিয়ে তাদের দিকে গুলি ছোড়েন। এতে আল আমিনের পিঠে গুলি লাগে। গুলিবিদ্ধ আল আমিনকে  উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
/টিএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম