রাজধানীতে ‘বন্ধুর’ ছুরিকাঘাতে বন্ধু খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৬, ১৯:৪৭আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৯:৫১

হত্যা রাজধানীর পল্লবীতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম নিজাম মিয়া (২৭)। তিনি একটি হোটেলের কর্মচারী ছিলেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত নিজাম মিয়ার বাবার নাম খবির উদ্দিন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকায় তাদের বাড়ি বলে জানা গেছে। তিনি মিরপুর-৭ এলাকায় একটি হোটেলে কাজ করতেন।
নিজাম মিয়ার স্ত্রী লাকি আক্তার জানান,  শুক্রবার রাত ১০টার দিকে নিজাম ও তিনি একসঙ্গে মিরপুর সাড়ে-১১ এর পোস্ট অফিসের গলি দিয়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় স্থানীয় তৌহিদুল নামে এক ব্যক্তি নিজামকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লাকি আক্তার আরও জানান, তৌহিদুল তার স্বামীর পূর্বপরিচিত ছিলেন। তাদের সঙ্গে আগেই সম্পর্ক ছিল। তবে, কয়েকমাস ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। কী নিয়ে ঝামেলা চলছিল, তা জানাতে পারেননি লাকি আক্তার।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতের ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তৌহিদুলকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

/এআরআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক